মৌলভীবাজার (জুড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১২ এএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

দলীয় নেতা হত্যায় ওয়ার্ড যুবদল সভাপতি গ্রেপ্তার

গ্রেপ্তার হেলাল আহমদ। ছবি : কালবেলা
গ্রেপ্তার হেলাল আহমদ। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নোমান হোসেন হত্যায় জড়িত থাকার অভিযোগে একই ওয়ার্ড যুবদলের সভাপতি হেলাল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আসামি হেলাল আহমদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সুজানগর ইউনিয়নের বাড্ডা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদল নেতা নোমান হোসেন আগর ব্যবসার ২০ হাজার টাকা পান রায়হান আহমদ রেহান নামে একজনের কাছে। সেই টাকা চাওয়ার জেরে গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় মারজান আহমদ ও রায়হান আহমদ রেহান গং উপজেলার বাড্ডা বাজারে যুবদল নেতা নোমানকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নোমানকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ বলেন, সুজানগর ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নোমান হোসেন হত্যায় সম্পৃক্ততার অভিযোগে একই ওয়ার্ডের যুবদলের সভাপতি হেলাল আহমদকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) দেবল চন্দ্র সরকার বলেন, যুবদল নেতা নোমান হত্যা মামলার গ্রেপ্তার আসামি মারজান আহমদ ও রায়হান আহমদ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানকালে নোমান হত্যাকাণ্ডে হেলাল আহমদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তদন্তেও প্রাথমিকভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, এ ঘটনায় নিহত নোমানের বাবা লেচু মিয়া চারজনের নাম উল্লেখ এবং ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। গত ২২ জানুয়ারি মামলার আসামি মারজান আহমদ ও রায়হান আহমদ রেহানকে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X