ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ শহরে অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের হামলা

ময়মনসিংহ নগরীতে দেশীয় অস্ত্র নিয়ে কিশোরদের একটি দল বাসাবাড়িতে হামলা চালানোর সিসি ক্যামেরার চিত্র। ছবি : সংগৃহীত
ময়মনসিংহ নগরীতে দেশীয় অস্ত্র নিয়ে কিশোরদের একটি দল বাসাবাড়িতে হামলা চালানোর সিসি ক্যামেরার চিত্র। ছবি : সংগৃহীত

ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে দেশীয় অস্ত্র নিয়ে কিশোরদের একটি দল বাসাবাড়িতে হামলা চালিয়েছে, সৃষ্টি করেছে আতঙ্ক। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মাস্ক পরা ৫০-৬০ জনের একটি দল রাস্তার দুই পাশের বাড়িতে কোপাচ্ছে এবং ভাঙচুর করছে। হামলাটি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, এ হামলার সূত্রপাত একটি গ্রুপের আড্ডা নিয়ে বাগ্‌বিতণ্ডা থেকে হয়, যেখানে মৃদুল কর এবং মো. শুভ্র নামে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর মৃদুল নিজের গ্রুপকে সংগঠিত করে ফাহাদদের বাসায় হামলা চালায়, যার ফলে ১৫টি বাড়ি এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর হয়।

এলাকার বাসিন্দারা আতঙ্কে বাড়ির বিদ্যুতের বাতি বন্ধ করে বসে থাকেন। ঘটনার পর স্থানীয় বিএনপি নেতারা পুলিশকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দা আলী আশরাফ খান কালবেলাকে বলেন, টেবিলে বসা নিয়ে কিশোর গ্যাং দলটি হামলা করে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ট্যাগ দিয়ে এসব করা হয়। কিন্তু এখানের বাসিন্দার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়।

মালতি রানী ঘোষ নামে এক নারী জানান, বাচ্চাদের সামান্য ঝামেলা নিয়ে এলাকার বাসাবাড়িতে হামলা করা হয়। অন্তত ৫০ জনের দলটি চার দফা হামলা করে। বাড়ির বৈদুতিক বাতি বন্ধ করে খুব ভয়ে ছিলাম। এখনও খুব আতঙ্কে আছি। আমরা কোনো রাজনীতি করি না, কোনো ঝামেলায় যায় না। কেন আমাদের বাড়িঘরে হামলা করা হলো।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, টেবিলে বসা নিয়ে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। হামলায় অংশ নেওয়া কিশোর গ্রুপটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১০

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১১

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১২

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১৩

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৪

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৫

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৭

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৮

ভলিবলের কামাল আর নেই

১৯

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

২০
X