পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তার জায়গা নিয়ে আ.লীগ-বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ

আ.লীগ সমর্থক জাহাঙ্গীরের বাড়ির সামনের সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে যায় পুলিশ। ছবি : কালবেলা
আ.লীগ সমর্থক জাহাঙ্গীরের বাড়ির সামনের সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে যায় পুলিশ। ছবি : কালবেলা

রাজশাহীর পুঠিয়ায় রাস্তার জায়গা না রেখে বাড়ি নির্মাণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল পোড়ানোসহ এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, কয়েক মাস আগে পুঠিয়ার ফুলবাড়ি এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে আওয়ামী লীগ সমর্থক জাহাঙ্গীর আলম (৩৫) রাস্তার জায়গা না রেখে বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণ করার সময় স্থানীয় জনসাধারণ রাস্তার জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে বলেন। কিন্তু জাহাঙ্গীর কারও কথা না শুনে বাড়ি নির্মাণ করেন। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন।

এদিকে সোমবার সকালে তার প্রতিবেশী মৃত আফসার উদ্দিনের ছেলে বিএনপির সমর্থক সাইফুল ইসলামের (৩২) সঙ্গে রাস্তার বিষয় নিয়ে জাহাঙ্গীরের ভাই জুয়েলের (৩৩) কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে সাইফুলের মাথা ফেটে রক্তাক্ত ও জখম হয়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাস্থলে পুঠিয়া থানায় পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা নিযন্ত্রণে আসে। পরে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয় জনসাধারণ পুনরায় বাড়িটি ভাঙচুর করে ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

পুঠিয়া থানার ওসি কবীর হোসেন কালবেলাকে বলেন, বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত দুপক্ষের কারও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১২

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৩

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৪

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

১৫

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১৬

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১৭

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১৮

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৯

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

২০
X