বগুড়া ব্যুরো
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২০ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন ২৫ বিদেশি নাগরিক

বগুড়ায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ২০ জন বিদেশি নাগরিক। ছবি : কালবেলা
বগুড়ায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ২০ জন বিদেশি নাগরিক। ছবি : কালবেলা

বগুড়ায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ২০ জন বিদেশি নাগরিক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে শিক্ষার্থীদের সঙ্গে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

পঞ্চম ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ যোগ দিতে আসা ইতালি, নেপাল, মালয়েশিয়া, ভারত থেকে আসা এ ২০ জন নাগরিক শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইতালির নাগরিক ও ফিল্ম মেকার আলবার্তো স্টারোস্টা বলেন, ‘বাংলাদেশের মানুষদের হৃদয় অনেক বড়৷ ভাষার জন্য তাদের যে ত্যাগ তা এখন সারা পৃথিবীর মানুষ যথাযথভাবে উদযাপন করছেন। এবারের উদযাপনটা আমার কাছে ভিন্ন। কারণ বাংলাদেশে বসেই শহীদদের শ্রদ্ধা জানাতে পেরেছি।’

মালয়েশিয়ার নাগরিক ও ফিল্ম মেকার জুনিয়া আনিলিক বলেন, ‘আমাদের দেশেও প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে থাকি ৷ বাংলাদেশের বগুড়ায় এ আয়োজন দেখে আমরা মুগ্ধ হয়েছি৷ এদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী৷ আশা করছি তারা দেশের ভাষা আরও প্রসিদ্ধ করে করবে।’

বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এ আয়োজন ২০ জন বিদেশি নাগরিক উপভোগ করেছেন৷ ভাষার মাসে এটা নিঃসন্দেহে অনেক গর্বের বিষয়।’

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷ সবশেষে ২০ জন বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠান প্রধান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন৷

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

১০

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১১

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১২

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১৩

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৪

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

১৫

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

১৬

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

১৮

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

১৯

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

২০
X