ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিনা টিকিটে ট্রেনে চড়ে জরিমানা দিলেন ৯৮৭ যাত্রী

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কর্মকর্তারা শনিবার অভিযান চালিয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারীদের জরিমানা করেন। ছবি : কালবেলা
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কর্মকর্তারা শনিবার অভিযান চালিয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারীদের জরিমানা করেন। ছবি : কালবেলা

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৯৮৭ যাত্রীর জরিমানাসহ ভাড়া আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

শনিবার (১৯ জুলাই) সকাল ৭টা থেকে রাত ১টা পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের ১৫টি আন্তঃনগর ট্রেনে ছয়টি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

ঈশ্বরদী জংশন থেকে খুলনা, রাজশাহী থেকে পার্বতীপুর, ঈশ্বরদী থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পর্যন্ত রেলপথে এ অভিযান পরিচালনা করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান হয়।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন আজ রোববার জানান, ঈশ্বরদী-রহনপুরগামী কমিউটার এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস, দিনাজপুর-ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস (আপ ও ডাউন), রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস (আপ-ডাউন), ঢাকা-লালমনিহাটগামী লালমনি এক্সপ্রেস, ঢাকা-খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস, খুলনা-রাজশাহীগামী কপোতা এক্সপ্রেস (আপ ও ডাউন), রাজশাহী-খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেসের বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়।

অভিযানে ভাড়া বাবদ ১ লাখ ৬৮ হাজার ৩৯০ টাকা এবং জরিমানা বাবদ ৮৪ হাজার ৫০৫ টাকা আদায় করা হয়। অভিযানের সময় অবৈধভাবে ট্রেনে উঠার অভিযোগে ১২ জন হকারকেও জরিমানা করা হয়।

সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (উত্তর) কে এম নুরুল আলম, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (দণি) ফারহান মাহমুদ, ট্রাফিক ইন্সপেক্টর শামীম আহমেদ, অংশুমান রায় চৌধুরী, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল হালিম বিশ্বাস মিঠু, মার্টিন জয় মণ্ডল, গৌরচন্দ্র সিংহসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১০

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১৪

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১৫

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৬

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৭

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৮

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৯

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

২০
X