বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা
বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা

সাভার হেমায়েতপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের পোশাক শ্রমিকরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শ্রমিকরা কর্মস্থলে এলে পাওনা বেতন পাবে না শুনে তারা আন্দোলন করেন। পরে গার্মেন্টস এর সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন পথচারীরা।

শ্রমিকরা জানান, গত দুই মাসের বেতন ও ওভারটাইমের বিল পরিশোধ করেনি গার্মেন্টস কর্তৃপক্ষ। এ ছাড়া দুবার বেতন পরিশোধ করার সময় দিয়েও সময়মতো তা পরিশোধ না করলে এই ক্ষোভের সৃষ্টি হয়। বেতনসহ পাওনাদি পরিশোধ না করলে আগামীতে তারা কঠোর আন্দোলন করবে বলে হুমকি প্রদান করেন। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে শিল্প পুলিশ। এ ছাড়া বিশমাইল-জিরাবো সড়কের ছেইন অ্যাপারেলসের শ্রমিকরাও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে।

বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, আমরা এই ফ্যাক্টরিতে কয়েকশত লোক কাজ করি। জানুয়ারি মাসের বেতন এখন পর্যন্ত পাইনি। একই সঙ্গে ওভারটাইমের টাকাও দেননি কারখানা কর্তৃপক্ষ। কারখানার কর্তৃপক্ষ ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে পাওনা পরিশোধের জন্য বলেছিলেন। কিন্তু কথা রাখেননি কারখানা কর্তৃপক্ষ। ফলে আমাদের বাড়ি ভাড়া ও দোকান বাকি নিয়ে আমরা পরেছি বড় সমস্যায়। আমাদের ঝামেলা চলছে বাড়িওয়ালা এবং দোকানদারদের সঙ্গে। ফলে আমরা সামাজিকভাবে এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে কারণে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা রাস্তায় নেমে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, হেমায়েতপুরে বসুন্ধরা ও আশুলিয়ায় ছেইন অ্যাপারেলস নামে দুই পোশাক কারখানার শ্রমিকরা দুটি সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন। আমরা উভয় কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১০

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১১

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১২

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৪

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৫

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৬

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৭

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৮

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৯

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

২০
X