সাভার প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যুব মহিলা লীগের ‘দ্বিতীয় পাপিয়া’ খ্যাত সেই নেত্রীর রিমান্ড আবেদন

যুবলীগ নেত্রী নামধারী দ্বিতীয় পাপিয়া হিসেবে খ্যাত মেহনাজ তাবাচ্ছুম মিশু। ছবি: সংগৃহীত
যুবলীগ নেত্রী নামধারী দ্বিতীয় পাপিয়া হিসেবে খ্যাত মেহনাজ তাবাচ্ছুম মিশু। ছবি: সংগৃহীত

সাভারে গ্রেপ্তার ঢাকা জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহনাজ মিশুর (৩৫) ৭ দিনের রিমান্ড আবেদন করেছে সাভার থানা পুলিশ।

রোববার (২০ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করার পরে ওই মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে মেহনাজ মিশুকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, অষ্টম শ্রেণির শিক্ষার্থী ১৫ বছর বয়সী এক কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ কয়েকটি অভিযোগে শনিবার (১৯ আগস্ট) দুপুরে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে ঢাকা জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহনাজ তাবাসসুম মিশুকে গ্রেপ্তার করা হয়।

মেহনাজ মিশুকে গ্রেপ্তারের পর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকার অভিযোগ এনে ওইদিন রাতে তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রীয় কমিটির সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, যুব মহিলা লীগের এই নেতৃ দলের নেতাদের নাম ভাঙিয়ে বিভিন্ন সময় নানা অপকর্ম সম্পূর্ণ করতেন। ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকলেও তিনি নিজেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে, বিশেষ করে সাভার উপজেলার বিভিন্ন হাইপ্রোফাইল নেতার সঙ্গে সখ্য গড়ে তুলে অপকর্ম করতে বিভিন্ন রকমের সুবিধা নিতেন মেহনাজ মিশু। ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের এই নেত্রী নিজের রূপের ঝলক দেখিয়ে আগুন জ্বালিয়েছেন অনেক নেতার সংসারে। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে উপজেলা, সাবেক থেকে বর্তমান নানা শ্রেণির নেতাকর্মীর সঙ্গে সখ্য এই নেত্রীর। অল্প সময়ে গড়েছেন সম্পদের পাহাড়। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দলের সিনিয়র নেতাদেরও অনেক সময় সামান্য কারণেই হেনস্তা করতেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X