বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কলেজ প্রভাষককে শোকজ

নারুয়া মুনছুর আলী ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রুস্তম আলী। ছবি : সংগৃহীত
নারুয়া মুনছুর আলী ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রুস্তম আলী। ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোকপ্রকাশ ও সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় শিক্ষক রুস্তম আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া মুনছুর আলী ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক।

রোববার (২০ আগস্ট) রাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুনছুর আলী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল হারুনার রশিদ (হারুন)। এর আগে গত বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

মুনছুর আলী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল হারুনার রশিদ (হারুন) বলেন, রুস্তম আলী গত ১৪ আগস্ট তার ফেসবুক ওয়ালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে লেখেন, ‘জালেম সরকারের হাত থেকে মুক্তি পেলেন সাঈদী’। বিষয়টি গত ১৬ আগস্ট আমার দৃষ্টিগোচর হয়। মাউশির পরিপত্র অনুযায়ী, আমরা সরকারি কর্মকর্তা, সরকার, শিক্ষকসহ ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে হেয়প্রতিপন্ন করে কোনো মন্তব্য করতে পারি না। পরে এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে গত বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিষয়ে কথা বলার জন্য শিক্ষক রুস্তম আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১০

ছেলের হাতে বাবা খুন

১১

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১২

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৩

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৪

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৫

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৬

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৮

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

২০
X