চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদীর প্রশংসায় পোস্ট, কুমিল্লা ছাত্রলীগের আরও তিন নেতাকে অব্যাহতি

কুমিল্লা জেলা ম্যাপ। ছবি : কালবেলা
কুমিল্লা জেলা ম্যাপ। ছবি : কালবেলা

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রলীগের আরও তিন নেতাকে অব্যাহতি দিয়েছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের ১৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়। ২৪ ঘণ্টা পর একই কারণে আরও ৩ নেতাকে অব্যাহতি দেওয়া হলো।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন চান্দিনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নকিব মুন্সি, একই উপজেলা ছাত্রলীগের সদস্য ও জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাসুম বিল্লাহ আবির, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক মাহমুদ।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া। অসাম্প্রদায়িক চেতনা বহন করা এই সংগঠনে নীতি-আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই। সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কারও ছাত্রলীগের রাজনীতি করার সুযোগ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

১০

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

১১

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

১২

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

১৩

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

১৪

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১৫

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১৬

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১৭

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৮

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৯

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

২০
X