সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৫ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ

সাঈদীর ভিডিও শেয়ার করায় যুবলীগ নেতার নামে মামলা

জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন। ছবি : সংগৃহীত
জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মৃত দেলাওয়ার হোসাইন সাঈদীর ভিডিও ফেসবুকে শেয়ার করায় জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মঞ্জুরুল করিম।

গত ২৮ আগস্ট এ বিষয়ে সিঙ্গাইর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মঞ্জুরুল করিম উল্লেখ করেছেন, গত ৮ আগস্ট জয়মন্টপ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন তার ফেসবুক আইডিতে দেলাওয়ার হোসাইন সাঈদীর একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটির কমেন্টে সাবেক যুবলীগ নেতা মঞ্জরুল করিমসহ একাধিক নেতাকর্মীরা প্রতিবাদ করেন। পরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তীব্র প্রতিবাদে জাকির হোসেন তার পোস্টটি ডিলিট করে দেন। এ বিষয়ে গত ২৮ আগস্ট যুবলীগ নেতা জাকির হোসেনকে আসামি করে সিঙ্গাইর থানায় একটি অভিযোগ দায়ের করেন সাবেক যুবলীগ নেতা মঞ্জরুল করিম।

অভিযোগের বাদী সাবেক যুবলীগ সভাপতি মঞ্জরুল করিম বলেন, জাকির হোসেনের শেয়ার করা ভিডিওটির কমেন্টে আমিসহ একাধিক নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানালে তিনি পোস্টটি ডিলিট করে দেন। অভিযুক্ত জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন বলেন, আমার অজান্তে ভিডিওটি ফেসবুকে শেয়ার হয়েছে। এ বিষয়ে নিজেদের মধ্যে সমঝোতার আলোচনা চলছে।

সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ জানান, এ বিষয়ে এখনো আমাদের দৃষ্টিগোচর হয়নি। তবে নিজেদের বিষয়ে থানায় অভিযোগ দেওয়াটাও নেতিবাচকভাবে দেখছেন তিনি। তবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

লিখিত অভিযোগের বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলামের কাছে জানতে চাইলে উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কথা বলতে রাজি হননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X