লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর জজকোর্ট প্রাঙ্গণ থেকে অটোরিকশা ছিনতাই

আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন মো. নূর আলম। ছবি : কালবেলা
আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন মো. নূর আলম। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর জজকোর্ট প্রাঙ্গণ থেকে মো. নূর আলম (৩৫) নামে এক ব্যক্তির অটোরিকশা (মিশুক) ছিনতাইকারীরা নিয়ে যায়। এ সময় তিনি আদালত প্রাঙ্গণে নিজের অটোরিকশা পার্কিং করে একটি মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন।

জীবিকার একমাত্র সম্বল অটোরিকশা হারিয়ে চালক নূর আলম ও তার স্ত্রী মুক্তা বেগম আদালত পাড়ায় কান্নায় ভেঙে পড়েন। কিছুতেই থামছে না স্বামী-স্ত্রীর কান্না।

রোববার (২০ আগস্ট) দুপুর ২টার কার দিকে লক্ষ্মীপুর জজকোর্ট প্রাঙ্গণে স্বামী-স্ত্রীর কান্নার দৃশ্য চোখে পড়ে। চারপাশে উৎসুক জনতা দাঁড়িয়ে ছিল।

নূর-আলম সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের রাধা বাড়ির মৃত নূরনবীর ছেলে। এ ছাড়াও তিনি এক কন্যাসন্তানের জনক।

খবর পেয়ে শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. জহিরুল আলম আদালত পাড়ায় এসে রিকশাচালক নূর আলমের সঙ্গে কথা বলেন এবং তাকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

ভুক্তভোগী নূর আলম জানান, রোববার সকালে একটি মাদক মামলায় আদালতে হাজিরা দিতে আসেন। কোর্টের অষ্টম তলায় হাজিরা দিতে যান। ওই সময় স্ত্রী মুক্তা বেগমকে রিকশায় বসিয়ে রেখে যান। দীর্ঘক্ষণ দেরি হওয়ায় স্ত্রী মুক্তা বেগম তার সন্ধানে কোর্টে যান। হাজিরা দিয়ে এসে দেখেন তার (মিশুক) গাড়িটি নাই। জীবিকার একমাত্র সম্বল (মিশুক) হারিয়ে নিঃস্ব হয়ে গেছে স্বামী-স্ত্রী।

নূর-আলমের স্ত্রী মুক্তা বেগম জানান, ৫টি কিস্তি থেকে টাকা নিয়ে অটোরিকশা (মিশুক) কিনি। এখন আমরা কীভাবে চলব। কীভাবে কিস্তি পরিশোধ করব। আল্লাহ ছাড়া এখন আমাদের কিছুই নেই।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। ভুক্তভোগী চালককে লিখিত অভিযোগ দিতে বলছি। এ ছাড়া আমরা (পুলিশ) আদালতের যেসব সিসিটিভির ফুটেজ আছে সেইগুলো সংগ্রহ করে অটোরিকশা উদ্ধারে অভিযান চালাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১০

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১১

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১২

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৩

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১৪

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

১৫

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

১৬

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

১৭

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

১৮

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

১৯

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

২০
X