দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৮ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

বক্তব্য রাখছেন বিএনপি নেতা হাসমত আলী। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন বিএনপি নেতা হাসমত আলী। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে এক বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমত আলোচনার ঝড় উঠেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে হাসমত আলী নামের এক বিএনপি নেতা বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।

নবগঠিত দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর সঞ্চালনায় সভায় নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন মতবিনিময় সভায়। তবে উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, ১ম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীসহ অন্য নেতারা সেখানে যাননি।

সভায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রশীদ আহমদ চৌধুরী বাচ্চু, প্রচার সম্পাদক আবু সাঈদ চৌধুরীসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন। এর আগে কমিটি ঘোষণা হলে উপজেলা আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি।

এ বিষয়ে জানতে চাইলে হাসমত আলী বলেন, আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। সারাজীবন শহীদ জিয়ার আদর্শে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি। আমি চার দিন ধরে জ্বরে ভুগছি। অসুস্থ শরীর নিয়ে মিটিংয়ে যাই। আজ যা হয়েছে আমার অসাবধানতাবশত হয়েছে।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X