চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদীর জন্য দোয়া করায় চাকরি হারালেন খতিব

চাকরি হারানো খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। ছবি : কালবেলা
চাকরি হারানো খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিলে গত শুক্রবার (১৮ আগস্ট) জুমার নামাজ শেষে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য দোয়া করায় এক মসজিদের খতিব চাকরি হারিয়েছেন।

ভুক্তভোগী খতিবের নাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন। তিনি চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদের খতিব।

শুক্রবার (১৮ আগস্ট) জুমার নামাজ শেষে ওই খতিবকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে হাফেজ মাওলানা আনোয়ার হোসেন তাকে মৌখিকভাবে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় মুসল্লিরা জানায়, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন দীর্ঘ ১৫ বছর ধরে চাটখিল পৌর বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার জামে মসজিদে জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত শুক্রবার জুমার নামাজে মোনাজাতের শেষ দিকে তিনি বলেন, ‘আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থেকে অবশেষে মারা গেছেন। আল্লাহ যেন তার ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।’

এ বিষয়ে জানতে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন তফদারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১০

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১১

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১২

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৩

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৪

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৫

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১৬

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১৭

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৮

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৯

একসঙ্গে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

২০
X