বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে ভুয়া এসআই আটক

বগুড়ায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করায় জাকারিয়া সরকার নামে এক ভুয়া এসআইকে আটক। ছবি : কালবেলা
বগুড়ায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করায় জাকারিয়া সরকার নামে এক ভুয়া এসআইকে আটক। ছবি : কালবেলা

বগুড়ায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করায় জাকারিয়া সরকার নামে এক ভুয়া এসআইকে আটক করা হয়েছে। রোববার (০৯ মার্চ) দুপুরে বগুড়া শহরের নারুলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

জাকারিয়া সরকার গাইবান্ধার পলাশবাড়ির প্রজাপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের এ কর্মকর্তা জানান, জাকারিয়া প্রায় আড়াই বছরের বেশি সময় বগুড়া শহরের নারুলী পশ্চিমপাড়ায় বিভিন্ন বাড়িতে ভাড়া থাকেন। নিজেকে নারুলী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর পরিচয় দেন। এরপর জাকারিয়া পুলিশের পোশাকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা উত্তোলন শুরু করেন। আশপাশের দোকানে গিয়ে বাকিতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্য নিলেও মূল্য পরিশোধ করেননি।

দোকানি টাকা চাইলে তিনি বলেন, এখন নারুলী ফাঁড়িতে কাজে আছি পরে পরিশোধ করব। এভাবে বেশ কয়েকটি দোকানে তার ১,৮০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত বাকিতে পণ্য নেওয়া আছে। সম্প্রতি তিনি শহরের সেউজগাড়ি এলাকায় বাসা ভাড়া নেন।

এদিকে ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে ফাঁড়িতে এসে ‘সাব-ইন্সপেক্টর’ জাকারিয়া সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু কেউ ফাঁড়িতে কর্মরতদের মধ্যে জাকারিয়াকে শনাক্ত করতে পারেননি।

জাকারিয়া রোববার দুপুর আড়াইটার দিকে সাবেক ভাড়া বাড়ি নারুলী পশ্চিমপাড়ায় মতিয়ার রহমানের বাড়িতে আসেন। এ সময় তার পরনে পুলিশের সাব-ইন্সপেক্টরের শার্ট-প্যান্ট ও ব্যাগে জুতা এবং ক্যাপ ছিল। নারুলী ফাঁড়ির পুলিশ সদস্যরা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে প্রতারক জাকারিয়া সরকারকে হাতেনাতে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার করে ফাঁড়িতে আনা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন আরও জানান, এ ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  

আল-আজহারের ধর্মতত্ত্ব অনুষদের ফল প্রকাশ, সেরা দশের তালিকায় ৭ বাংলাদেশি

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যে যমজ দুই ভাই

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

ফ্রান্স প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিরিয়ায় জোড়া বিস্ফোরণ

গাজীপুর সিটি করপোরেশনে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের কোচ

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যান্সার আক্রান্ত সন্তানসহ জুলাইয়ে শহীদের মায়ের সাক্ষাৎ, চাকরির আশ্বাস

১১

পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, ওসিসহ নিহত ৯

১২

মাটির নিচে লুকিয়ে রাখা ২৯ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

১৩

জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ১০, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৫

১৪

নানা সীমাবদ্ধতায় ধুঁকছে চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতাল 

১৫

জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স্ত্রী

১৬

৪২ ঘণ্টা পার হলেও মেলেনি নিখোঁজ ৬ জেলের সন্ধান

১৭

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি ৩ ফ্লাইট

১৮

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

১৯

পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

২০
X