মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৮:১৮ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জলমহাল দখল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের পদ স্থগিত

জি এম এ মুক্তাদির রাজু। ছবি : সংগৃহীত
জি এম এ মুক্তাদির রাজু। ছবি : সংগৃহীত

জলমহাল দখল ও লুটপাটের অভিযোগ ওঠে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এম এ মুক্তাদির রাজুর বিরুদ্ধে। এ ঘটনার পর তার পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদটি স্থগিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জি এম এ মুক্তাদির রাজুর দলীয় পদ স্থগিত করা হলো।

এ সিদ্ধান্ত অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ধলী বিল (হুরু হাওর) জলমহালের সেচে পানি কমিয়ে মাছ লুণ্ঠনের অভিযোগ উঠেছে মৌলভীবাজার জেলার স্বেচ্ছাসেবক দল সভাপতি জি এম এ মুক্তাদির রাজুর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ হয়। কনকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত ইউপি বিএনপির সভাপতি মো. ফজলুর রহমানের ভোগদখলে থাকা জলমহাল থেকে প্রায় ৮-১০ লাখ টাকার মাছ লুটে নেওয়ার অভিযোগ করেন উত্তরাধিকারী লন্ডন প্রবাসী তৌহিদুর রহমান।

এ বিষয়ে জি এম এ মুক্তাদির রাজু বলেন, কেন্দ্রীয় নির্দেশ দেওয়ার আগে দলের কর্মী হিসেবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতো। যে ঘটনা নিয়ে একটি নিউজ হয়েছে এর সত্যতা পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X