বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো ও ধুনট প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের অনুষ্ঠানে বরের ছুরিকাঘাতে কনের দুই ভাই আহত

বিয়ের অনুষ্ঠানে বরের ছুরিকাঘাতে কনের দুই ভাই আহত

বগুড়ার ধুনট উপজেলার বিয়ের অনুষ্ঠানে বরের ছুরিকাঘাতে জোবায়ের হোসেন (২৪) ও নাহিদ হোসেন (২০) নামে কনের দুই ভাই আহত হয়েছেন।

সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গোপালনগর ইউনিয়নের কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, বোনকে বাল্যবিয়ে দিতে রাজি না হওয়ায় তাদের ছুরিকাঘাত করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা কালিতলা গ্রামের সাইদুর রহমানের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে প্রায় ২ বছর আগে বিদ্যালয় যাওয়ার পথে অপহরণ করে একই এলাকার শেহলিয়াবাড়ি গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে আব্দুল মোতালিব। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা সাইদুর রহমান বাদী হয়ে আব্দুল মোতালিবের বিরুদ্ধে মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি বিচারাধীন। এ অবস্থায় দুপক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে নতুন করে বিয়ের দিন তারিখ ধার্য করা হয়।

সেই মোতাবেক সোমবার বিকেলে আব্দুল মোতালিবসহ ২৫ থেকে ৩০ জন বরযাত্রী কনের বাড়িতে আসেন। খাওয়া দাওয়া শেষে বিয়ে নিবন্ধনের (কাবিন) দেন মোহরের টাকা নির্ধারণ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। ফলে কনের ভাই জোবাইয়ের হোসেন ও নাহিদ হোসেন বোনকে আব্দুল মোতালিবের সঙ্গে বিয়ে দিতে অস্বীকার করেন। এতে আব্দুল মোতালিব ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে জোবায়ের হোসেন ও নাহিদ হোসেনকে ছুরিকাঘাতে আহত করে।

এ বিষয়ে বর আব্দুল মোতালিব বলেন, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্ক ধরে ওই স্কুলছাত্রীকে বিয়ে করেছি। এ বিয়ে তারা মেনে না নিয়ে আমার বিরুদ্ধে মামলা করে। সোমবার দুপক্ষ সমঝোতার মাধ্যমে লোকজন নিয়ে বিয়ে বাড়িতে যাই। এ সময় তারা নতুন করে অতিরিক্ত দেনমোহর দাবি করে। তাদের দাবি না মানায় তাদের সঙ্গে কথা কাটাকাটি করে চলে আসি। কাউকে ছুরিকাঘাত করা হয়নি।

স্কুলছাত্রীর বাবা সাইদুর রহমানের দাবি, আমার নাবালিকা মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় তাকে অপহরণ করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। ফলে আদালত মামলার আসামি আব্দুল মোতালিবকে কারাগারে পাঠিয়ে মেয়েকে আমার জিম্মায় দিয়েছে। সেই থেকে মেয়ে আমার বাড়িতেই আছে। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আব্দুল মোতালিব তার লোকজন নিয়ে এসে আবারও জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা আমার দুই ছেলেকে ছুরিকাঘাত করে চলে যায়।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, বিয়ে অনুষ্ঠানে ছুরিকাঘাতের মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ

যুক্তরাষ্ট্রে বিষ্ণোই গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ২৪

রেফারির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করল মিশর

তথ্য চাইতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্চিত

রেললাইনে দেড় কিলোমিটারজুড়ে ছড়িয়ে ছিল ব্যবসায়ীর দেহাংশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৩৬৮৫

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

ব্রাহ্মণপাড়ায় ৬১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

১০

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

১১

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

১২

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিশরের কোচ

১৩

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

১৫

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

১৬

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

১৭

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

১৮

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

১৯

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

২০
X