বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত, আহত ২

মীরা রানী ভৌমিক। ছবি : সংগৃহীত
মীরা রানী ভৌমিক। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মীরা রানী ভৌমিক (৫৩) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেটে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মীরা মিরসরাই উপজেলার খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সুধাংশু আমিন বাড়ির আজিত চন্দ্র নাথের স্ত্রী।

আহতরা হলেন- জোরারগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের পুত্র অরুপ নাথ (১৮), সে নিজামপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন স্বপন নাথ (৭০) সে পেশায় রাজমিস্ত্রী। স্বপন নাথের অবস্থা অবনতি হওয়ায় স্থানীয় রেডিয়েন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বলেন, বিদ্যালয় বন্ধ থাকলেও রমজান মাসে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেওয়া হচ্ছিল। মীরা ম্যাম শহরে থাকেন। ক্লাস শেষে শহরে যেতে বড়তাকিয়া মাজার গেটে গাড়ির জন্য রাস্তার পাশে অপেক্ষা করেন। এ সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে মীরা রানী মারা যান।

তিনি আরও জানান, মীরা রানী দীর্ঘ ২০ বছর ধরে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। দুর্ঘটনায় হঠাৎ এভাবে চলে যাওয়া মানতে কষ্ট হচ্ছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মিনার হোসেন জানান, গাড়িতে ওঠার জন্য যাত্রী ছাউনির পাশে নিহত মীরা রানী ভৌমিক ও আহতরা দাঁড়িয়ে ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মীরা রানী ভৌমিকের মৃত্যু হয়।

তিনি জানান, এ ঘটনায় কাভার্ডভ্যান চালক আবদুল আলিমকে (২৪) আটক এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X