ডুমুরিয়া (প্রতিনিধি) খুলনা
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাই করে পালানোর সময় গ্রেপ্তার দুই

দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর পোড়াবাড়ি নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কেশবপুর উপজেলার বাউশলা গ্রামের জাফর মোড়লের ছেলে মো. এনামুল হাসান রিপন (৩৪) ও ঝিকরগাছা উপজেলার মাটোয়াপাড়া গ্রামের হাসান মোল্লার ছেলে সাগর মোল্লা (২৯)।

ভুক্তভোগী আবু হুরায়রা জানান, ডুমুরিয়া থানাধীন আঠারো মাইল বাজারে তার গ্যাস সিলিন্ডারের ব্যবসা আছে। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে কেনাবেচার টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পোড়াবাড়ি নামক স্থানে পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা দুই যুবক পথ রোধ করে।

তিনি আরও জানান, এ সময় তার সঙ্গে থাকা টাকাসহ সাইড ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগী আবু হুরায়রার সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীদের একজন আবু হুরায়রাকে ছুরিকাঘাত করলে হুরায়রা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যেতে শুরু করে।

সংবাদ পেয়ে ডুমুরিয়া থানা পুলিশের টহল টিম এসআই মো. ইব্রাহিম হোসেনসহ তার সঙ্গীয় ফোর্স কাঞ্চনপুর এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া নগদ এক লাখ টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত লাল রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল ও একটি ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা কালবেলাকে জানান, ছিনতাইকারী দুজনকে আসামি করে ডুমুরিয়া থানায় একটি জিআর মামলা হয়েছে। আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডুমুরিয়া থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। পুলিশ চেকপোস্ট, টহল টিমসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় একাধিক টিম কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X