আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

৮ দিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দর

ভারতের আগরতলা বন্দরে প্রবেশ করা একটি মাছবাহী গাড়ি। ছবি : কালবেলা
ভারতের আগরতলা বন্দরে প্রবেশ করা একটি মাছবাহী গাড়ি। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা আট দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া কালবেলাকে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী শুক্রবার (২৮ মার্চ) থেকে শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের সব প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ এপ্রিল শনিবার সকাল থেকে যথারীতি স্থলবন্দরে কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতের আগরতলা বন্দরের ব্যবসায়ী সংগঠনকে আমরা চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি।

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীক কার্যক্রম আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন বরফায়িত মাছ, সিমেন্ট, ভোজ্যতেল, প্লাস্টিক, তুলা ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

গান আছে, সম্মান আছে; নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

১০

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

১১

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

১২

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

১৩

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১৪

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১৫

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

১৬

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১৭

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১৮

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১৯

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২০
X