সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০৯:৪৮ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কৃষক দল নেতাকে জবাই করে হত্যা

নিহত কৃষক দল নেতা নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
নিহত কৃষক দল নেতা নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কৃষক দলের এক নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিতহ ওই নেতার নাম নাসির উদ্দিন (৪০)। তিনি সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের পরে নিহত নাসির উদ্দিন মোটরসাইকেলযোগে বাড়ির পাশে নিজের গরুর খামারে যাওয়ার সময় কে বা কারা জবাই করে শরীর থেকে মাথা আলাদা করে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তার নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে।

নিহতের ছোট ভাই আজাদ হোসেন বলেন, ইফতারের পরে আমার ভাই তার নিজস্ব খামারে যাওয়ার সময় তাকে জবাই করে হত্যা করা হয়। আমার যতটুকু ধারণা এলাকার লোক আমার ভাইকে খুন করেছে। আশা করি তদন্তের মাধ্যমে সব বেরিয়ে আসবে।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল বলেন, ইফতারের পর পর সে তার নিজের গরুর খামারে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়। সে উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ছিলেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, নিহতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১০

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১১

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১২

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৪

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৫

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৭

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৮

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৯

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

২০
X