ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

দুই ফ্রিল্যান্সার অপহরণ মামলায় ডিবির ৬ পুলিশ রিমান্ডে

রিমান্ড মঞ্জুর হওয়া ডিবির সদস্যরা। ছবি : কালবেলা
রিমান্ড মঞ্জুর হওয়া ডিবির সদস্যরা। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ ও মুক্তিপণ আদায় মামলায় গ্রেপ্তারকৃত রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) ডিবির ৬ সদস্যের এক দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১টায় বগুড়া আদালতের বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী আসামিদের সাত দিন করে রিমান্ড চেয়ে বগুড়া আদালতে এ আবেদন করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলো- আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম, ওহাব আলী ও বাশির আলী।

মামলা সূত্রে জানা যায়, পুলিশ সদস্য ওহাব আলীর পরিকল্পনায় উপজেলার দিঘলকান্দি গ্রামের ফ্রিল্যান্সার রাব্বী ও জাহাঙ্গীর আলমকে গত ২৩ মার্চ রাত সাড়ে ১১টায় নিজ বাড়ি থেকে মাইক্রেবাসে তুলে অপহরণ করে গোয়েন্দা পুলিশের ৫ সদস্য। রাত প্রায় ২টায় অপহরণকারীরা পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিকাশের মাধ্যমে তিন লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ অবস্থায় গত ২৪ মার্চ ভোর ৪টায় বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে মাইক্রোবাসের চালক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোমবার বিকেলে ভুক্তভোগী রাব্বীর বাবা সেলিম সেখ বাদি হয়ে ৭ জনের নামে থানায় মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তার করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলী কালবেলাকে বলেন, অধিকতর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আদালত আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আদালত থেকে আসামিদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন কোনো তথ্য পাওয়া যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X