চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৩ বাস কাউন্টারকে জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রাম নগরের ৩টি বাস কাউন্টারকে জরিমানা। ছবি : কালবেলা
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রাম নগরের ৩টি বাস কাউন্টারকে জরিমানা। ছবি : কালবেলা

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রাম নগরের ৩টি বাস কাউন্টারকে জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড ও বেশ কয়েকটি পরিবহনের অতিরিক্ত আদায় করা ভাড়া যাত্রীদের মাঝে ফেরত দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর আড়াইটা থেকে নগরের সাগরিকা, অলংকার, কর্নেলহাট ও একে খানে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে এ যৌথ অভিযান চালায় বিআরটিএ-চট্টগ্রাম, সিএমপির ট্রাফিক বিভাগ ও মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত টিম। অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম-১১ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া।

এ সময় তিনি জানান, ঈদ উপলক্ষে বা কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে তাৎক্ষণিক বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। ঈদের আগে ও পরে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সিএমপি ট্রাফিক বিভাগের এডিসি (উত্তর) মো. নাজিম উদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. খোরশেদ আলম সহযোগিতা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X