ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

গাছে ঝুলছিল মা-ছেলের মরদেহ

গাছ থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
গাছ থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

ঝালকাঠির নলছিটিতে গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়াপুর এলাকার মাঝি বাড়ির একটি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- আসাদ মাঝি (৩৫) ও তার মা রুবি বেগম (৫৫)। তারা রায়াপুর এলাকার মুদি দোকানি হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।

হানিফ মাঝি বলেন, একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান থেকে নিখোঁজ রয়েছেন। তাদের দাবি, আমার ছেলে তাদের মেয়েকে লুকিয়ে রাখছে। এ কারণে তার ছেলে সাদ্দাম আমার ছেলেকে মারধর করেছে এবং বিভিন্ন হুমকি দিয়ে চাপ সৃষ্টি করেছে। এ কারণে আমার স্ত্রী ও আমার ছেলে আত্মহত্যা করেছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

১০

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

১১

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

১২

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

১৩

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

১৪

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

১৫

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

১৬

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

১৭

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

১৮

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

১৯

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

২০
X