বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১০:৪৭ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ
সাংবাদিককে যুবদল নেতার হুমকি

‘১৭ বছর পর একটা কাজ পাইছি, তুই সাইটে গেলি ক্যা’

পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ। ছবি : সংগৃহীত
পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগের বিরুদ্ধে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মোবাইলে এ হুমকি দেন তিনি। সাংবাদিককে হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর সাংবাদিক বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে যুবদল নেতাকে বলতে শোনা গেছে, ‘আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পেয়েছি। তুই কাজের সাইটে গেলি ক্যা। কীসের জন্য যাবেন? অনিয়ম করলে অফিস দেখবে আপনি কেন যাবেন। আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইটে। সাইটে খোট খাইতে যাও? আমি আসতেছি তুই ওখানে থাক। খোট খাওয়াইতে আছি, তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কি করতে হবে সেটা দেখাইতেছি। আচ্ছা তুই থাক আমি বাউফল আসতেছি তুই থাক। তোকে দেখে নেব।’

সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, বাউফলের পশ্চিম নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগকে ফোন করলে তিনি আমাকে হুমকি দিয়ে অশ্লীলভাবে গালিগালাজ করেন। গতকাল রাতে এ বিষয়ে আমি বাউফল থানায় একটি জিডি করেছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা মো. হুমায়ুন কবির সোহাগের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, সাংবাদিকরা সমাজেন দর্পণ। তাদের পেশাগত কাজে কেউ বাধা বা হুমকি দিতে পারবে না। যুবদল সেটা সমর্থন করে না। এমন ঘটনা ঘটলে সেটা দুঃখজনক।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। অডিও শুনেছি। আমরা কল লিস্ট চেক করে আইনি ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

১০

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

১১

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

১২

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

১৩

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

১৪

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১৫

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১৬

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

১৭

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১৮

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১৯

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

২০
X