বগুড়া ব্যুরো
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পেটে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে বগুড়া গিয়ে ধরা আলম

আটক মাদক কারবারি মো. আলম। ছবি : কালবেলা
আটক মাদক কারবারি মো. আলম। ছবি : কালবেলা

বগুড়ায় অভিনব কায়দায় পেটের মধ্যে ইয়াবা পাচারের সময় তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মূল আসামির পেট থেকে এখন পর্যন্ত ১৩টি পোটলায় ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাকি ২১টি পোটলা বের করার জন্য তার চিকিৎসা চলছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে বগুড়ার চারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।

আটক মূল আসামি মো. আলম (৪০) জয়পুরহাট জেলার কালাই থানার জামুড়া গ্রামের মো. সামাদের ছেলে। তার পেটের ভেতরে ৩৪টি পোটলায় মোট ১ হাজার ৭০০ পিস ইয়াবা নিয়ে টেকনাফ থেকে বাসে করে বগুড়ায় নিয়ে আসছিলেন।

অপর দুই সহযোগী হলেন- মো. আপেল (৩৫) ও তার স্ত্রী মোছা. স্মৃতি বেগম (৩০)। তারা দুজনই বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় জনৈক পারভীনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাদের স্থায়ী ঠিকানা শহরের আটাপাড়া এলাকায়।

বগুড়া জেলা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর আবু জাফর জানান, আটক আলমের পেট থেকে এখন পর্যন্ত ১৩টি ইয়াবার পোটলা উদ্ধার করা হয়েছে। বিশেষ চিকিৎসকের সহায়তায় অবশিষ্ট পোটলাগুলো উদ্ধারে প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১০

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১১

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১২

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

১৩

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১৪

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১৫

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১৬

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

১৭

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১৮

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১৯

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

২০
X