বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

অযত্ন আর অবহেলায় হবিগঞ্জের ফয়জাবাদ বধ্যভূমি

অযত্ন আর অবহেলায় হবিগঞ্জের ফয়জাবাদ বধ্যভূমি

অযত্ন আর অবহেলায় পড়ে আছে হবিগঞ্জের বাহুবলের ফয়জাবাদ বধ্যভূমি। টিলা ঘেঁষা এ বধ্যভূমি রয়েছে অরক্ষিত অবস্থায়। ঝোপ-ঝাড়ের আড়ালে পড়ে আছে মুক্তিযুদ্ধের শহীদদের এই স্মৃতিচিহ্ন।

বধ্যভূমির বিভিন্ন অংশ ভেঙে গেলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। মাঝে মাঝে চা-বাগান কর্তৃপক্ষ এখানে ঝোপ-ঝাড় পরিষ্কার করলেও রক্ষণাবেক্ষণ করে না কেউই। উপরে উঠার সিঁড়ির কিছু অংশে রেলিং থাকলেও নড়বড়ে হয়ে যাওয়ায় উপরে উঠতে পারেন না বৃদ্ধরা। একমাত্র শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রদীপ প্রজ্বলন ছাড়া আর কোনো জাতীয় দিবসের অনুষ্ঠানও হয় না এখানে।

সরেজমিনে দেখা যায়, বাহুবল উপজেলার শেষ প্রান্তে ঢাকা-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে আমতলী চা-বাগানে এ বধ্যভূমির অবস্থান। উপজেলার মিরপুর বাজার থেকে কিছু দূর এগুলেই জ্বালানি তেল শোধনাগার। এর প্রধান ফটকের ঠিক উল্টো পাশেই এ বধ্যভূমি। আমতলী চা-বাগানের চার নম্বর সেকশনের একটি টিলার ওপর এটি অবস্থিত। এর চারপাশেই টিলায় ঘেরা। মহান স্বাধীনতা যুদ্ধের সময় বাহুবল উপজেলা ও আশপাশের এলাকার বিভিন্ন স্থান থেকে অসংখ্য বাঙালি নারী-পুরুষকে এখানে এনে নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তানি হায়েনারা। দীর্ঘদিন এ স্থানটি চরম অবহেলায় পড়ে ছিল। ২০০৬ সালে সরকার এটি রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে টিলায় ওঠার জন্য নির্মাণ করা হয় একটি সিঁড়ি। উপরে হত্যাকাণ্ডের স্থানটিতে বধ্যভূমি নির্মাণ করা হয়। শুধু ঐতিহাসিক নয়, সৌন্দর্যময় এ স্থানটিতে বিভিন্ন স্থান থেকে মানুষজন বেড়াতে আসেন। কিন্তু নির্মাণের পর থেকে এটি রক্ষণাবেক্ষণে কারও কোনো উদ্যোগ নেই।

এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা কালবেলাকে জানান, শহীদ বুদ্ধিজীবী দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসগুলো উপজেলার সম্মানিত মুক্তিযোদ্ধাদের নিয়ে পালন করার চেষ্টা করি।

তিনি আরও বলেন, বধ্যভূমির বিদ্যুৎ সংযোগের পাশাপাশি বিভিন্ন সংস্কারকাজসহ বধ্যভূমিটিকে আকর্ষণীয় ও পর্যটকমুখর করতে বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান কালবেলাকে জানান, দেশের সুনামধন্য পত্রিকা দৈনিক কালবেলার মাধ্যমে আমি বধ্যভূমি যাতে অচিরেই সংকার কাজসহ পর্যটকমুখর করতে এবং জাতীয় দিবসগুলো পালন করতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X