বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

শাজাহানপুর থানা। ছবি : কালবেলা
শাজাহানপুর থানা। ছবি : কালবেলা

ময়নাতদন্ত শেষে পৃথকস্থানে বগুড়ার শাজাহানপুরে দুই শিশুসন্তানসহ মায়ের দাফন করা হয়েছে। তবে তাদের লাশ উদ্ধারের ঘটনায় বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে গৃহবধূ সাদিয়া মোস্তারিমের (২৮) লাশ তার বাবার বাড়ি ভান্ডার পাইকা উত্তরপাড়া গ্রামে জানাজা শেষে দাফন করা হয়।

অন্যদিকে, রাত ১১টার দিকে চার বছরের মেয়ে সাহিফা ও আট মাস বয়সী ছেলে সাইদের জানাজা শেষে দাদার বাড়ি এলাকা খালিশাকান্দি মণ্ডলপাড়া গ্রামে দাফন করা হয়।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম কালবেলাকে জানান, গৃহবধূ সাদিয়া ও তার দুই শিশু সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় পর্যন্ত কোনো মামলা হয়নি। গৃহবধূর স্বামী শাহাদত হোসেন এখনো পুলিশ হেফাজতে রয়েছে। রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আলোচিত ঘটনার কারণ জানা যাবে।

এদিকে পুলিশ হেফাজতে থাকা সাদিয়ার স্বামী সেনাসদস্য শাহাদত হোসেন ও স্বজনদের দাবি, সন্তানদের হত্যার পর নিজে আত্মহত্যা করেছে সাদিয়া।

গত মঙ্গলবার সকাল ১০টার দিকে শাজাহানপুরের খলিশাকান্দি গ্রামে শোয়ার ঘর থেকে গৃহবধূ সাদিয়ার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত এবং তার দুই শিশুসন্তান সাহিফা ও সাইদের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

গৃহবধূ সাদিয়ার স্বজনদের দাবি, সাদিয়া ও তার দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করলেই হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১০

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১১

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১২

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৩

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৫

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৬

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৮

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৯

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

২০
X