স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:১৮ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে নোয়াখালীর প্রধান কোচ হচ্ছেন সুজন

খালেদ মাহমুদ সুজন। ছবি : সংগৃহীত
খালেদ মাহমুদ সুজন। ছবি : সংগৃহীত

বিপিএল জমতে শুরু করেছে নিলাম শুরুর আগেই। তিন দফা পেছানোর পর অবশেষে ৩০ নভেম্বর বসছে নিলাম—কিন্তু তার আগেই আলোচনার কেন্দ্রে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবারের মতো বিপিএলে যোগ দেওয়া নতুন এই ফ্র্যাঞ্চাইজি দলটি মালিকানা পাওয়ার পরপরই শক্তিশালী স্কোয়াড গড়তে মাঠে নেমেছে। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেট মস্তিষ্ক—খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশের একটি গণমাধ্যম নিশ্চিত করেছে, নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সুজন। প্রস্তাব পাওয়ার পরই ইতিবাচক সাড়া দিয়েছিলেন তিনি। শুক্রবার বিদেশ থেকে দেশে ফিরলেই আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত করবে ফ্র্যাঞ্চাইজিটি।

নতুন দল হিসেবে নোয়াখালী শুরুতেই কোচিং স্টাফকে সুসংগঠিত করতে চাইছে। আলোচনায় আছেন সাবেক পেসার তালহা জুবায়েরও। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

শুধু কোচিং স্টাফ নয়, বিদেশি কোটা নিয়েও দারুণ সক্রিয় নোয়াখালী। উইন্ডিজ ব্যাটার জনসন চার্লসকে দলে ভেড়ানোর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে—যা দলটির টি-টোয়েন্টি শক্তিকে আরও বাড়াবে।

এবারের বিপিএলে শুরুতে পাঁচ দল রাখার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে নোয়াখালী এক্সপ্রেস যোগ হওয়ায় দল দাঁড়িয়েছে ছয়ে। ১৯ ডিসেম্বর শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্টের দ্বাদশ আসর। ইতোমধ্যে রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট—সব দলই নতুন মালিকানায় সাজছে নতুনভাবে।

প্রথম অংশগ্রহণেই নিজেদের গুরুত্ব জানাতে চায় নোয়াখালী এক্সপ্রেস—এবং সুজনকে প্রধান কোচ করা সেই উচ্চাকাঙ্ক্ষারই প্রথম ঘোষণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যের প্রবাহ থেকে বস্তুনিষ্ঠ তথ্য আলাদা করাই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১০

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১১

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১২

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১৩

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৪

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৫

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৬

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৭

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৮

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৯

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

২০
X