মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

সার নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন কৃষকরা। ছবি : কালবেলা
সার নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন কৃষকরা। ছবি : কালবেলা

অর্থনৈতিক চাপ আর আবহাওয়ার অনিশ্চয়তার মধ্যে এবার নতুন করে যুক্ত হয়েছে সার সংকট। সব জমি প্রস্তুত না হলেও কিছু জমি প্রস্তুত। তবে প্রয়োজনীয় সার না পেয়ে দিশাহারা কৃষকরা। স্থানীয় বাজারে ইউরিয়া, টিএসপি মজুত থাকলেও ডিএপি (ড্যাপ)-সারেরই ঘাটতি বেশি।

জয়পুরহাটের আক্কেলপুরে পৌর শহরের সদর রাস্তায় আবু তালেব সরদার (নান্নু) সারের দোকানে দেখা গেছে কৃষকের দীর্ঘ লাইন। বস্তা, ব্যাগ ও কারও হাতে রয়েছে জাতীয় পরিচয়পত্র। শুধু সোনামুখী ইউনিয়নের কৃষকদের সার প্রদান করা হবে বলে জানা গেছে।

কেউ কেউ দূর থেকেও এসে সার কেনার জন্য রয়েছে লম্বা লাইনে। কী পরিমাণ সার এলো কিংবা ডিলারের দোকান সার পৌঁছাল কি না, তা কৃষি অফিস খতিয়ে দেখে অনুমতি প্রদান করলে তবেই সার পাবে বলে জানিয়েছে ডিলার ও কৃষি অফিস।

সোনামুখী ইউনিয়নের গুনিপুর গ্রামের কৃষক হাফিজুল ইসলাম বলেন, জাফর বাসস্ট্যান্ডের কাছে মো. সিরাজুল মৃধা নামে এক ডিলারের দোকানে পাঁচ দিন ঘুরেও আমি মাত্র দুই বস্তা ড্যাপ ও দুই বস্তা পটাশ পেয়েছি, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।

সোনামুখী ইউনিয়নের কৃষক ইসমাইল হোসেন বলেন, সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু অনুমতি না আসায় সার দিচ্ছে না। কতটুকু সার পাবো এবং তা দিয়ে জমির চাহিদা পূরণ হবে কি না— তা নিয়েও অনিশ্চয়তায় আছি।

সার ডিলার আবু তালেব সরদার (নান্নু) বলেন, এ মাসে ৮২৬ বস্তা ডিএপি (ড্যাপ) সার শুধু সোনামুখী ইউনিয়নে দেওয়া হয়েছে। সারের চাহিদা রয়েছে মজুত না থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরান হোসেন কালবেলাকে বলেন, নভেম্বর মাসে ডিএপি (ড্যাপ) সারের জন্য মোট ৫৩৩ টন বরাদ্দ থাকলেও ইতোমধ্যে বরাদ্দকৃত সব সার শেষ হয়ে গেছে। আমরা ডিসেম্বর মাসে ৩৭৭ টন সার বরাদ্দ নিশ্চিত করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আমরা চেষ্টা করছি নভেম্বরের মধ্যে সার বরাদ্দপত্র ঘোষণা যেন পাই। এরই মধ্যে আমরা সব সার ডিলারকে বিষয়টি জানিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, বরাদ্দপত্র পাওয়া মাত্রই ডিলাররা টাকা জমা দিলে ডিসেম্বরের ১ তারিখে পয়েন্টে সার মজুত হবে। কৃষকরা জমিতে সার প্রয়োগ করতে না পারলে ভালো ফলন আশা করা যায় না। তাই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং দ্রুত সার সরবরাহ বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X