সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

নিহত তৌহিদুল ইসলাম সম্রাট। ছবি : সংগৃহীত
নিহত তৌহিদুল ইসলাম সম্রাট। ছবি : সংগৃহীত

রাস্তার পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে তার ওপর বসেছিলেন স্কুলশিক্ষক তৌহিদুল ইসলাম সম্রাট (৩২)। এ সময় পেছন থেকে সিএনজিচালিত এক অটোরিকশা দ্রুতবেগে এসে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে পড়ে যান। পরে গুরুতর আহত ওই শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার আলমপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম সম্রাট উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের শাহজাহান আলীর ছেলে ও হাটশিরা লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে শিক্ষক সম্রাট মোটরসাইকেল চালিয়ে আলমপুরে যান। আলমপুরে গিয়ে মোটরসাইকেলটি দাঁড় করিয়ে তার ওপরেই বসেছিলেন তিনি। এ সময় পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশা এসে তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে গুরুতর আহত হন সম্রাট। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় বুধবার সকালে থানায় মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১০

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১২

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৩

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৪

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৫

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৬

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৭

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৮

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

২০
X