সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

সাতক্ষীরার আশাশুনিতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল শেষে বক্তব্য রাখেন কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা
সাতক্ষীরার আশাশুনিতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল শেষে বক্তব্য রাখেন কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমি নির্বাচিত হতে পারলে আশাশুনি উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক মডেল মিনি স্টেডিয়াম নির্মাণ করব। তরুণদের মাঠে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করব।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার আশাশুনির আনুলিয়ায় শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে তিনি এসব কথা বলেন।

রাজাপুর মধ্যম একসরা যুব সংঘের আয়োজনে ৩ লাখ টাকা প্রাইজমানির এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল কালিগঞ্জ পিডিকে মিতালী সংঘ ও হাজিপুর ইয়ং স্টার ক্লাব। খেলার শুরুতেই আক্রমণ–পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ায়। প্রথমার্ধের ২২ মিনিটে হাজিপুর ইয়ং স্টার ক্লাবের বিদেশি খেলোয়াড় জেরি গোল করে দলকে এগিয়ে নেন। তবে মাত্র ৯ মিনিট পরই সমতায় ফেরেন মিতালী সংঘের ইব্রাহিম। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কালিগঞ্জ পিডিকে মিতালী সংঘ। টানা দুটি গোল করে ৩–১ ব্যবধানে চ্যাম্পিয়ান হয় তারা।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। মাঠজুড়ে তখন উৎসবের আমেজ, বিজয়ীর হাতে ট্রফি উঠতেই উল্লাসে ফেটে পড়ে সমর্থকরা।

তিনি জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমাতে বেড়িবাঁধকে টেকসই করা, সুপেয় পানির সমস্যা সমাধান এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বড় প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

স্থানীয় সংগঠক ও দর্শকেরা বলেন, বহুদিন পর এমন প্রাণবন্ত ফুটবল আয়োজন এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি করেছে। নিয়মিতভাবে এমন আয়োজন এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়ন হলে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য আরও উজ্জ্বল হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X