চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার লাথির আঘাতে মোহাম্মদ কালু (৭৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা আলী আহমদকে (৬০) আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ কালু ইউনিয়নের স্কুলপাড়ার মৃত মকবুল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ কালু ও তার ভাতিজা আলী আহমদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ জমিতে তামাক চাষ করছিলেন আলী আহমদ। খবর পেয়ে মোহাম্মদ কালু চাষাবাদে বাধা দেন। কথাকাটাকাটির একপর্যায়ে আলী আহমদের লাথির আঘাতে মোহাম্মদ কালু আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার কালবেলাকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X