সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাভারের আশুলিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল। ছবি : কালবেলা
সাভারের আশুলিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সাভারের আশুলিয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বাদ আসর আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জামিয়া ইয়াকুবিয়া হাবিবিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র, স্থানীয় জনগণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজক ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেশ এখন সুষ্ঠু নির্বাচনের প্রান্তে দাঁড়িয়ে। যারাই নির্বাচন ঠেকানোর অপচেষ্টা করবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিহত করা হবে। এজন্য জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। ইতোমধ্যে দেশজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে অনুরূপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X