পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিষপানে মা ও শিশুর মৃত্যু, নেপথ্যে স্বামীর অনলাইন জুয়া

পঞ্চগড় সদর থানা। ছবি : সংগৃহীত
পঞ্চগড় সদর থানা। ছবি : সংগৃহীত

সম্প্রতি পঞ্চগড়ে ৫ বছরের শিশু সন্তানকে বিষ খাইয়ে মা নিজেও তা পান করেন। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে এক ঘণ্টার ব্যবধানে দুজনেরই মৃত্যু হয়।

তারা হলেন বিউটি আক্তার (২৮) ও মুসা (৫)। বিউটি শহরের নিমনগর এলাকার মতিউর রহমানের স্ত্রী।

জানা যায়, স্বামীর অনলাইন জুয়ার আসক্তি ও সংসারে অভাব অনটনের কারণে পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই জেরে গৃহবধূ তার সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ বিউটির পরিবারের। তবে এ অভিযোগ অস্বীকার করেন মতিউর।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মতিউর-বিউটি দম্পতির সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মাইশার বয়স ১১ বছর আর মুসার বয়স ৫ বছর। মতিউর মসজিদে খাদেমের কাজ করতেন। পরে পঞ্চগড় বাসস্ট্যান্ডে চা বিক্রি শুরু করেন। কিন্তু ব্যবসায় লোকসান হওয়ায় আসক্ত হয়ে পড়েন জুয়ায়। সংসারে নেমে আসে অভাব-অনটন। এই নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো।

গত ১১ এপ্রিল স্ত্রীকে না জানিয়ে শ্বশুর বাড়ি যান মতিউর। এ ঘটনায় মোবাইল ফোনে ফের দুজনের বাগবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর খবর পান, ছেলে মুসাকে বিষ খাইয়ে নিজেও পান করেছেন বিউটি। তবে মেয়ে পালিয়ে যাওয়ায় তাকে খাওয়াতে পারেনি।

খবর পেয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু টাকার অভাবে গত ১৫ এপ্রিল রাত ২টায় ফের পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয় মা-ছেলেকে। বৃহস্পতিবার দুপুরে প্রথমে মুসা এর ঘণ্টাখানেক পরে বিউটি মারা যান।

বিউটির বাবা আব্দুল বারেক বলেন, ওদের পরিবারের সমস্যা একটাই, মতিউরের জুয়া। কখনো রাতে বাড়িই ফিরে না।

বিউটির মামা খোরশেদ আলম বলেন, জামাই জুয়া খেলে সব শেষ করেছে। আগে ভালো ব্যবসা করতো। তবে ভাগ্নির আত্মহত্যার কারণ জানি না।

অভিযুক্ত মতিউর রহমান বলেন, ব্যবসায় ৩ লাখ টাকা লোকসান করেছি। সংসারে অভাব বলে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলাম। পাসপোর্টও করেছি। স্ত্রীকে না জানিয়ে শ্বশুরবাড়ি যাওয়ায় তার সঙ্গে আমার ও আমার শ্যালকের কথাকাটাকাটি হয়। আমার স্ত্রীর রাগ একটু বেশি। কিছুক্ষণ পরেই শুনি ছেলেসহ বিষ খেয়েছে। টাকা না থাকায় ঢাকায় নিয়ে চিকিৎসা করাতেও পারিনি।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী বিষপানে মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কালবেলাকে আরও জানান, আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

ভলিবলের কামাল আর নেই

১০

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১১

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১২

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৩

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৪

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৫

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

১৬

‘ধানের শীষের বিজয় হলে আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই’

১৭

বিশ্বকাপে ভারত কেন ফেভারিট? নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল ঈশান-সূর্যরা

১৮

প্রাইজবন্ডের ১২২তম ‘ড্র’ আজ, যা থাকছে প্রথম পুরস্কারে

১৯

‘আপসহীনতাই খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় নিয়েছে’

২০
X