সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫২ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

কবরস্থানে পাওয়া বস্তায় অস্ত্রসহ চাইনিজ কুড়াল

কবরস্থানে প্লাস্টিকের বস্তায় পাওয়া অস্ত্র। ছবি : কালবেলা
কবরস্থানে প্লাস্টিকের বস্তায় পাওয়া অস্ত্র। ছবি : কালবেলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে কবরস্থানে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অস্ত্রসহ দুটি দেশি স্টিলের চাইনিজ কুড়াল পাওয়া গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়ন কোটবাড়িয়া বাজার দিঘির পাড়ের কবরস্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করে পুলিশ।

স্থানীয় মহিউদ্দিন নামের এক ব্যক্তি জানান, কে বা কারা কবরস্থানের জঙ্গলের ভেতর একটি প্লাস্টিকের মোড়ানো বস্তা ফেলে যায়। সন্দেহজনক মনে হওয়ায় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে তাৎক্ষণিক পুলিশ এসে অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে এলাকায় জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, রোববার দুপুরে অপরিচিত এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে আমাকে ও ডিউটি অফিসারকে কবরস্থানে প্লাস্টিকের মুখ বাঁধা বস্তা পড়ে থাকার কথা জানান। তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এ সময় ওই জায়গা থেকে ১টি একনলা বন্দুক ও দুটি চায়নিজ কুড়াল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি মোরশেদ আলম আরও বলেন, এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

আগুনে পুড়ল বিদ্যালয়

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

১০

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

১১

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১২

সীমান্তে বিজিবির ওপর হামলা

১৩

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

১৪

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

১৫

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

১৬

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

১৮

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

১৯

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

২০
X