তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সেই প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে পুনঃতদন্ত

অবৈধভাবে কাটা হচ্ছে সরকারি গাছ। ছবি : কালবেলা
অবৈধভাবে কাটা হচ্ছে সরকারি গাছ। ছবি : কালবেলা

টেন্ডার বা বন বিভাগের পরামর্শ ছাড়াই রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল ইসলামের বিরুদ্ধে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তদন্তের পর এবার শুরু হয়েছে বিভাগীয় পুনঃতদন্ত।

মঙ্গলবার (২২ এপ্রিল) রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি চিপ ইপিডিমিওলজিস্ট ডা. রফিকুল আলমের নেতৃত্বে বিভাগীয় তদন্ত শুরু হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রধান ফটকের সামনে থাকা মেহগনি গাছ ও মূল ভবনের পেছনে থাকা কাঁঠাল, জাম্বুরা ও আমগাছ সরকারি বিধি লঙ্ঘন করে কাটা হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে গাছগুলো কেটে ফেলেছেন বলে সচেতন মহলের দাবি।

এর আগে, ‘অবৈধভাবে সরকারি গাছ কাটলেন প্রাণিসম্পদ কর্মকর্তা’ এবং ‘প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তার অপসারণ দাবি’ শিরোনামে গত ৭ মার্চ ও ১৮ মার্চ দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশ হয়।

অনুসন্ধানে দেখা যায়, প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম ইফতেখারুল ইসলাম তারাগঞ্জ উপজেলা বন কর্মকর্তার কাছে ব্যাকডেটে গাছ কাটার অনুমোদন পত্র চেয়েছিলেন। উপজেলা বন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান খাঁন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, চাকরিবিধি ও নৈতিক মূল্যবোধ থেকে ব্যাকডেটে গাছ কাটার অনুমোদন দিতে অস্বীকার করেছেন। এ ছাড়াও তিনি সরকারি গাছ কাটার প্রমাণ লোপাট করতে কর্তনকৃত গাছের গোড়ার অবশিষ্ট দৃশ্যমান অংশ তুলে ফেলেছেন।

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি চিপ ইপিডিমিওলজিস্ট ডা. রফিকুল আলম জানান, জেলা অফিসের তদন্তের পর বিভাগীয় পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন জমা হলে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান মুঠোফোনে কালবেলাকে বলেন, আমরা বিষয়টা জানি, পরিচালককেও বলা হয়েছে। লোকাল প্রশাসনের সঙ্গে ডাইরেক্টর এডমিনের কথা হয়েছে। বিষয়টা আমরা দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X