রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ময়লার ভাগাড়ে পাওয়া কাটা পা কার?

রংপুরে ময়লার ভাগাড়ে শরীর থেকে বিচ্ছিন্ন মানুষের একটি পা উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা
রংপুরে ময়লার ভাগাড়ে শরীর থেকে বিচ্ছিন্ন মানুষের একটি পা উদ্ধার করা হয়েছে। ছবি : কালবেলা

রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকার ময়লার ভাগাড় থেকে মানুষের একটি কাটা পা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে পাটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্বগেটের পাশের ডাস্টবিনে ময়লা নিতে গিয়ে একটি কাটা পা দেখতে পায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। পরে তারা কাটা পা রেখে ময়লা নিয়ে চলে আসে। এরপর স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সেটি উদ্ধার করে।

নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, হাঁটুর নিচ থেকে কাটা পাটি বাঁ পাশের। পায়ের পাতা ও আঙুলে ক্ষত নেই। তবে হাঁটুর নিচের মাংসপেশি পচে গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পার্শ্ববর্তী হাসপাতাল বা ক্লিনিকের কোথাও চিকিৎসাজনিত কারণে পা কাটা হয়েছে। কেউ কাটা পা ময়লার ভাগাড়ে ফেলে গিয়েছিল। ময়নাতদন্তের জন্য সেটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে। এটি কার পা, কারা এটি ফেলে গেছে; সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১১

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১২

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৩

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৪

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৫

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৬

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৭

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৮

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৯

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X