খুলনা ব্যুরো
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও

খুলনায় খানজাহান আলী থানা ঘেরাও কর্মসূচি করে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
খুলনায় খানজাহান আলী থানা ঘেরাও কর্মসূচি করে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার ওসি কবির হোসেন ও এএসআই ইশতিয়াককে প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও করেছে খুলনা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় খানজাহান আলী থানার সামনে পূর্বঘোষিত এ কর্মসূচি পালন করেছে দলটি।

যুবদল নেতা মামুন ভুঁইয়া পাপনের মুক্তির দাবি ও দলীয় নেতাকর্মীদের বাড়িতে পুলিশি অভিযানের প্রতিবাদে এ থানা ঘেরাও কর্মসূচি করেছে বিএনপি। এসময় শিরোমণি শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে অবিলম্বে খান জাহান আলি থানার ওসি ও এএসআইকে প্রত্যাহার করে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কেএমপি কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা। কু‌য়েট শিক্ষার্থী‌দের ওপর হামলার মামলায় পু‌লিশ তা‌দের গ্রেপ্তার ক‌রে।

বিক্ষোভ সমাবেশে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ৫ আগস্টের পর সমাবেশ করে কারো বিরুদ্ধে এভাবে বলতে হবে এটি কথা ছিল না। এখনও ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন থানায় অবস্থান করছে। আমরা বাধ্য হয়ে আজ এই সমাবেশ করছি। আমরা শান্তিপূর্ণ রাজনীতি চাই।

পুলিশ বাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, কাদের পরামর্শে, কাদের ইন্ধনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কেন আপনারা এ ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন?

কেএমপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আজ আমরা ছোট্ট সমাবেশ করছি। এই সমাবেশ যদি জনসমুদ্রে রূপ নেয় আপনি কেন? কেএমপির কোনো পুলিশ রেখাই পাবে না।

এসময় নেতাকর্মীরা বলেন, আমাদের নেতাকর্মীদের বাড়িতে নারকীয় তাণ্ডব চালিয়েছে। এর প্রতিবাদে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। ২৪ ঘণ্টার মধ্যে খান জাহান আলী থানার আওয়ামী লীগের দোসর ওসি, এসআইসহ যেসব সদস্য পুলিশের চাকরিতে বহাল আছে তাদেরকে প্রত্যাহার করতে হবে।

প্রশাসনকে উদ্দেশ করে তারা বলেন, আপনারা শুধু একটি জিনিস মনে রাখবেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতা আপনাদের কর্তৃত্ববাদকে রুখে দিয়েছিল। এবারও যদি আপনারা অযাচিত নিরপরাধ মানুষদের অন্যায় অত্যাচার করেন তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই আন্দোলনের স্পৃহাকে সামনে রেখে আগামী দিনেও খুলনার রাজপথে নামতে বাধ্য হবে।

এর আগে গত সোমবার (২৮ এপ্রিল) নগরীর ফুলবাড়ি গেটে বিক্ষোভ সমাবেশে যুবদল নেতা পাপনের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ও থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১০

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১১

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১২

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৩

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৪

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৬

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৭

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৮

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

২০
X