চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৫, ১২:১২ এএম
আপডেট : ২১ মে ২০২৫, ০৭:০৬ এএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

বজ্রপাতের প্রতীকী ছবি। কালবেলা গ্রাফিক্স
বজ্রপাতের প্রতীকী ছবি। কালবেলা গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। পাশাপাশি বজ্রপাতে তিনটি গরুও মারা গেছে। মঙ্গলবার (২০ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর গ্রামের মধ্যপাড়ার আশরাফুল মণ্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫), শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউপির সুন্দরপুর গ্রামের মো. বিশুর ছেলে তাজবুল ইসলাম (৪৭) ও একই উপজেলার ছত্রাজিতপুর ইউপির বহালাবাড়ী গ্রামের হঠাৎ পাড়ার মৃত বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৬৫)।

আহত চারজন- চরমোহনপুর গ্রামের মুকুল, সাইদুর, ডালিয়া ও মাহাজুরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুরে মহানন্দা নদীর তীরে জমিতে ধান কাটছিলেন খাইরুল ইসলামসহ অন্যরা। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে খাইরুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় রোজ ইটভাটার সামনে মাঠে গরু চরাচ্ছিলেন তাজবুল ইসলাম। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তাজবুলসহ ৩টি গরু ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় লোকজন মৃতদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

এ ছাড়া শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউপির হঠাৎপাড়া এলাকায় ৪ নম্বর বাঁধের কাছে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান জালাল উদ্দিন। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

বজ্রপাতে তিন গরুসহ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বজ্রপাতে মৃত্যু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X