রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০২:০৫ এএম
অনলাইন সংস্করণ

প্রশিক্ষণার্থী নারীকে অপদস্থের পর ক্ষমা চাইলেন সেই কৃষি কর্মকর্তা

কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী। ছবি: কালবেলা
কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী। ছবি: কালবেলা

কুড়িগ্রামের রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ চলাকালে পড়াশোনা কম জানায় নারী প্রশিক্ষণার্থীকে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠে কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরীর বিরুদ্ধে।

এ নিয়ে কালবেলায় ‘পড়াশোনা কম জানায় প্রশিক্ষণার্থী নারীকে অপদস্থ করলেন কৃষি কর্মকর্তা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ভুক্তভোগী নারীর কাছে ক্ষমা চেয়েছেন সেই কর্মকর্তা।

বৃহস্পতিবার (২২ মে) ভুক্তভোগী নারী জহুরা খাতুনের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেন রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী নিজেই।

তিনি বলেন, ভুক্তভোগী নারীর বাড়িতে গিয়ে আমার উপসহকারী ক্ষমাপ্রার্থনা করেছেন। এ ছাড়া তাকে যাতায়াতের ভাড়া দেওয়া হয়েছে।

ভুক্তভোগী জহুরা খাতুন কালবেলাকে বলেন, আঙ্গুরসহ দুজন উপসহকারী আমার বাড়িতে এসে ওই ঘটনার বিষয়ে ক্ষমা চেয়েছেন। পরে আমাকে রোপণের জন্য দুই কেজি আদা ও যাতায়াতের ভাড়া দিয়েছেন। পরবর্তীতে প্রশিক্ষণ করাবেন বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, ওই ঘটনার বিষয়ে আমি ন্যায়বিচার পেয়েছি। তারা যেন আমার মতো আর কাউকে যেন অপদস্থ ও লাঞ্ছিত না করেন।

গত রোববার কুড়িগ্রামের রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ চলাকালে পড়াশোনা কম জানায় জহুরা খাতুন নামের এক নারী প্রশিক্ষণার্থীকে কক্ষ থেকে বের করে দেন কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী।

রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ সম্মেলন রুমে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী উপজেলার যাদুরচর ইউনিয়নের পূর্ব ধনারচর গ্রামের মৃত সোনা উল্লাহর স্ত্রী।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এসএসিপি রেইঞ্জ প্রকল্পের আওতায় নারী কৃষাণীদের শাক-সবজি, গবাদিপশু পালন বিষয়ে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। এতে ভুক্তভোগী জহুরা খাতুনও অংশগ্রহণ করেন। কিন্তু পড়াশোনা কম জানায় তাকেসহ আরও চারজনকে প্রশিক্ষণ সম্মেলন কক্ষ থেকে বের করে দেন ওই কৃষি কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

১১

আমি অনেক দিন ধরেই ইরানের হিটলিস্টে আছি: ট্রাম্প

১২

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির 

১৩

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

১৪

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১৫

কেইন বনাম হালান্ড, কাকে সেরা বললেন ইংলিশ অধিনায়ক?

১৬

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

১৭

বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা

১৮

‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে আর্জেন্টিনাকে মানুষ মনে রাখুক: স্কালোনি

১৯

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

২০
X