নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সাইকেল মিললেও মেলেনি যুবকের সন্ধান

নিখোঁজ রুবেল। ছবি : সংগৃহীত
নিখোঁজ রুবেল। ছবি : সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের চারদিনেও খোঁজ মেলেনি রুবেল নামে এক যুবকের। তবে নিখোঁজ এ যুবকের সঙ্গে থাকা বাইসাইকেল খুঁজে পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা। পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা।

নিখোঁজ রুবেল উপজেলার শাহাগোলা ইউনিয়নের ছোটডাঙ্গা গ্রামের খলিল মন্ডলের ছেলে।

রুবেলের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে ব্যবসায়িক কাজে সাইকেলে করে শাহাগোলা রেলওয়ে স্টেশন বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয় রুবেল। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত গভীর হলেও রুবেল বাড়িতে না ফিরলে তার পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করতে থাকে। বৃহস্পতিবার (২২ মে) সকালে আবারও সেই শাহাগোলা রেলওয়ে স্টেশন বাজারে খোঁজ নিতে গেলে ময়েনের ব্রিজ এলাকায় রুবেলের ব্যবহৃত বাইসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এ ঘটনায় নিখোঁজ রুবেলের বাবা আত্রাই থানায় একটি জিডি করেন।

নিখোঁজ রুবেলের স্ত্রী বলেন, ছোট সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তার মাঝে রয়েছি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার স্বামী কাঁচামালের এবং কলার ব্যবসা করতেন। পুলিশ প্রশাসন তাদের সার্বিক প্রচেষ্টার মধ্যে দিয়ে আমার স্বামীকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন এটাই প্রত্যাশা।

শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি দুঃখজনক। আশা করছি প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।

আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন, আমরা বিভিন্নভাবে রুবেলের সন্ধান করার চেষ্টা করছি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করছি এবং প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১০

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৩

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৪

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৫

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৬

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৭

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৮

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৯

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

২০
X