মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৪:০৫ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরেই গ্রেপ্তার বরগুনার সালাউদ্দিন

মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো. সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো. সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

দীর্ঘ এক যুগ ভারতে পালিয়ে থাকার পর দেশে ফিরেই মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি মো. সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনায় অপহরণের পর আলোচিত অনিক চন্দ্র রায় হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সালাউদ্দিন গাজীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

শনিবার (২৪ মে) বেলা ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

এর আগে শুক্রবার (২৩ মে) রাত ৯টার দিকে তালতলী উপজেলার ফকিরহাট নামক এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী নামক এলাকার আবদুস ছত্তার গাজীর ছেলে।

পুলিশ জানায়, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে বরগুনা পৌর শহরের শহীদ স্মৃতি সড়কের থানাপাড়া নামক এলাকার বাসিন্দা সুবল চন্দ্র রায়ের ছেলে অনিক চন্দ্র রায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে দীর্ঘসময় পার হলেও সে আর বাড়িতে ফেরেনি। পরদিন সকালে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে কল করে অনিকের বাবা সুবল চন্দ্রের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে, ওই মোবাইল নম্বর ট্রাকিং করে জড়িতদের শনাক্ত করা হয়। পরে সালাউদ্দিন গাজীকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

পরে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণের পর মুক্তিপণের দাবি করে ডিশ লাইনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে অনিককে হত্যা করা হয়। পরে ঘটনার ১৭ দিন পর বরগুনা সাবরেজিস্ট্রি অফিসের সেফটি ট্যাংকি থেকে নিখোঁজ অনিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামি ৬ জনের মধ্যে দুজনকে যাবজ্জীবন এবং প্রধান আসামি সালাউদ্দিন গাজীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অপর তিন আসামির জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়। তবে মামলার পরপরই মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি সালাউদ্দিন ভারতে পালিয়ে গিয়ে আত্মগোপনে চলে যায়। পরে ভারত থেকে ফিরে আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

অপহরণের পর হত্যার শিকার অনিকের বাবা সুবল চন্দ্র রায় বলেন, আমার ছেলেকে অপহরণের পর হত্যা করেছে আসামিরা। এছাড়াও আমার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণও চায় তারা। তবে তাদের কথা অনুযায়ী মুক্তিপণ নিয়ে গেলেও তাদের দেখা পায়নি। এ ঘটনায় দীর্ঘ বছর পালিয়ে থাকার পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালাউদ্দিনের মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর চাই।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যুদণ্ড সজাপ্রাপ্ত আসামি মো. সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘ নয় বছর ভারতে পালিয়ে ছিল। সালাউদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X