কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

গ্রেপ্তার রুদ্র চন্দ্র দাস। ছবি : কালবেলা
গ্রেপ্তার রুদ্র চন্দ্র দাস। ছবি : কালবেলা

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী এক কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল ৭টায় আওয়ামী লীগের অফিস এলাকা রামঘাটলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুদ্র চন্দ্র দাস (২২) কুমিল্লার কান্দিরপাড় এলাকার রামঘাটলা ৪৫/১ নম্বর বাড়িতে বসবাস করেন, যা আওয়ামী লীগ অফিসের পাশে অবস্থিত। তার বাবার নাম স্বপন চন্দ্র দাস।

জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুদ্র স্বীকার করেছে, সে ও তার বন্ধু সুজন মিলে একটি কিশোর গ্যাং গঠন করেছে। যাদের হাতে তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। তারা ভারতীয় সীমান্ত ব্যবহার করে অস্ত্র চোরাচালান করে এবং তা দেশের অভ্যন্তরে বিক্রি করে।

রুদ্র ও তার সহযোগীরা আওয়ামী লীগের ক্যাডার এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত। এখনও তাদের মাধ্যমে অনেকেই অস্ত্র কেনা ও আমদানি কার্যক্রম পরিচালনা করছে।

যৌথবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেনাবাহিনীর বিশেষ অবৈধ অস্ত্র উদ্ধারকারী দল ২৩ বীরের এ অভিযান কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র চক্রের সন্ধানে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। আটক রুদ্রকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান কালবেলাকে বলেন, রুদ্রকে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি। সবশেষে জেলহাজতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১১

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১২

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৩

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৪

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৫

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৬

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৭

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৮

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

২০
X