সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধপথে আসা ভারতীয় ১২ গরু আটক

সুনামগঞ্জে বিজিবির অভিযানে আটক ভারতীয় গরু। ছবি : কালবেলা
সুনামগঞ্জে বিজিবির অভিযানে আটক ভারতীয় গরু। ছবি : কালবেলা

সুনামগঞ্জে সীমান্ত দিয়ে আসা ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার (২৪ মে) রাতে বিজিবির অভিযানে ১২টি ভারতীয় গরু আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা থেকে ১০টি ও বাংলাবাহার ইউনিয়নের জুমগাঁও হতে দুটি গরু আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদের বলেন, ঈদকে সামনে রেখে চোরাচালান তৎপরতা রুখতে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর রয়েছে। যে কোনোভাবে চোরাচালান প্রতিরোধ করা হবে।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে অবৈধভাবে গরু আসার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। এ ব্যাপারে ছাড় দেওয়া হবে না। সীমান্তে বিজিবি তৎপর রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X