কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কয়রায় শিকলে বাঁধা মরদেহ উদ্ধার 

শিকলে বাঁধা মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
শিকলে বাঁধা মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

খুলনার কয়রায় নদীর চর থেকে গলায় শিকল বাঁধা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধের নাম আব্দুল মজিদ সানা (৬০)।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে পথচারীরা কয়রা চাঁদআলী সেতুর পাশে নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, চাঁদআলি সেতুর নিচে একটি বাঁশের খুটির সঙ্গে শিকলে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা মরদেহটি শনাক্ত করেন। ওই ব্যক্তি কয়রা উপজেলার নারানপুর গ্রামের মনজেল সানার ছেলে।

বৃদ্ধের ছেলে সাইদ সানা বলেন, সোমবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ঘরে ফেরেননি তার বাবা। সকালে জানতে পারেন তার বাবার মরদেহটি নদীর চরে পাওয়া গেছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এটি পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X