খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী রাকিব বাঁচতে চান

খুবি আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান। ছবি : কালবেলা
খুবি আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান। ক্যাম্পাসের নানামুখী কর্মকাণ্ডে সরব রাকিব এখন অনেকটাই নীরব।

চিকিৎসকরা জানিয়েছেন, তার বোন ম্যারো ড্যামেজ (অস্থিমজ্জা বিকল হওয়া) ব্লাড ক্যানসার ধরা পড়েছে। অস্থিমজ্জা প্রতিস্থাপনে প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন, কিন্তু অর্থাভাবে তার চিকিৎসা সম্ভব হচ্ছে না।

ঝিনাইদহের বাসিন্দা রাকিবের বাবা বয়সের ভারে কর্মক্ষম নন। বড় ভাই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। জমি বিক্রি করে ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে তাদের পরিবার প্রায় নিঃস্ব। চিকিৎসার খরচ জোগাতে পারলেই সেরে উঠবেন সদা হাস্যোজ্জ্বল রাকিব। তাই তার পরিবার ও সহপাঠীরা বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন করেছেন।

রাকিব হাসান বলেন, ‘জানতে পারলাম আমার অস্থিমজ্জা বিকল হয়ে গেছে। অস্থিমজ্জা প্রতিস্থাপন না করা গেলে বাঁচব না। একজন ক্যানসার পেশেন্টের এমআরডি থাকা উচিত শূন্য দশমিক ১ শতাংশ, আমার রিপোর্টে এসেছে ৭ দশমিক ৭৯ শতাংশ, মানে ৭০০ গুণ বেশি। এমন অবস্থায় চিকিৎসার জন্য ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন। এ পরিস্থিতি সামাল দেওয়া এবং এত টাকা ম্যানেজ করা সম্ভব নয়। আপনাদের কাছে আগে শুধু দোয়া চেয়েছি, এখন আমার দোয়ার সঙ্গে সাহায্যও প্রয়োজন।

রাকিবের সহপাঠী তৌসিফ অনিক বলেন, ‘আমাদের বন্ধু রাকিব খুবই বিনয়ী। সবার বিপদে-আপদে পাশে দাঁড়াত। রাকিবের অস্থিমজ্জা বিকল হয়ে গেছে, ব্লাড ক্যানসার ধরা পড়েছে। পরিবারের পক্ষে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় করা সম্ভব নয়। সবাই এগিয়ে এলে হয়তো রাকিব আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। সবার কাছে অনুরোধ, যায় যার জায়গা থেকে এগিয়ে আসুন।’

রাকিবের জন্য সাহায্য পাঠাতে : ০১৭২৯৪০৮৭১৩ (বিকাশ), ০১৭৬৬২২৫১৮৬ (নগদ)। ১৮ ব্যাচ, ল’ ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, হিসাব নম্বর : ০২০০০২৪০০৫৫৬৪, অগ্রণী ব্যাংক পিএলসি, খুলনা বিশ্ববিদ্যালয় শাখা। রাউটিং নম্বর : ০১০৪৭১৬৯০

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১০

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১২

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৫

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৬

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৭

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৯

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

২০
X