চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেত্রীর নির্দেশে স্কুল মাঠে পশুর হাট

স্কুল মাঠে পশু বেঁধে রাখার জন্য খুঁটি বসানো হয়েছে। ছবি : কালবেলা
স্কুল মাঠে পশু বেঁধে রাখার জন্য খুঁটি বসানো হয়েছে। ছবি : কালবেলা

কুড়িগ্রামে জেয়ারা খাতুন রুজি নামের এক বিএনপি নেত্রীর নির্দেশে নিয়মনীতির তোয়াক্কা না করেই চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানো হয়েছে। তবে প্রশাসন বলছে, কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি।

বিএনপি নেত্রীর নাম জেয়ারা খাতুন রুজি। তিনি চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি একটি সরকারি স্কুলে শিক্ষকতাও করছেন বলে জানা গেছে।

বুধবার (২৮ মে) দুপুরে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, স্কুলের প্রধান ফটকে গেট সাজানো হয়েছে। এরপর মাঠের একপাশে পশু বেঁধে রাখার জন্য খুঁটি বসানো হয়েছে।

জানা গেছে, প্রতি বছর নিয়মনীতি তোয়াক্কা না করেই সরকারি কলেজ মাঠে পশুর হাট বসানো হতো। তবে এবার কলেজ মাঠে হাট না বসলেও ইজারাদার হাট বসিয়েছেন চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে।

বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি বলেন, সাক্ষাতে কথা বলতে হবে রাফি সাহেব; না বললে বুঝবেন না। অনুমতির বিষয় জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান এ নেত্রী।

চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু বলেন, আমি হাট বসানোর অনুমতি দেইনি। এ বিষয়ে ইউএনওর কাছে গেলে তিনি হ্যাঁ ও না কিছুই বলেন নাই।

চিলমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, পশুর হাট বসানোর জন্য কোনো ধরনের আবেদন পাইনি এবং হাট বসানোর অনুমতিও দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X