মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৫:০৬ এএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যসেবায় চট্টগ্রামকে রোল মডেল বানাতে চান মেয়র 

চসিক পরিচালিত মিডওয়াইফারি ইনস্টিটিউট পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চসিক পরিচালিত মিডওয়াইফারি ইনস্টিটিউট পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

স্বাস্থ্যখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট গড়ার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার (২৮ মে) ফিরিঙ্গীবাজারে চসিক পরিচালিত মিডওয়াইফারি ইনস্টিটিউট পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন এই তথ্য জানান।

মেয়র বলেন, জাতীয় প্রয়োজনে দক্ষ নার্স তৈরির জন্য বিশ্বমানের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা এখন সময়ের দাবি। এই ইনস্টিটিউটকে কেন্দ্র করেই আমরা সেই রোডম্যাপ তৈরি করছি। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি শ্রেণিকক্ষ ও ব্যবহারিক প্রশিক্ষণের অবস্থাও পর্যবেক্ষণ করেন। অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জনবল সংকটের বিষয়গুলো জানার পর এসব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, চসিকের মিডওয়াইফারি ইনস্টিটিউট ইতিমধ্যে দক্ষ মিডওয়াইফ তৈরি করে মা ও শিশুস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সফলতাকে আরও বিস্তৃত করতে চাই আমরা। প্রয়োজনে শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মতো দেশ থেকে প্রশিক্ষক এনে নার্সদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, চট্টগ্রাম শুধু বাণিজ্যের শহর নয়, আমরা চাই এটি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও দেশের রোল মডেল হয়ে উঠুক। সে লক্ষ্যেই নার্সিং শিক্ষার মানোন্নয়ন জরুরি।

পরিদর্শনকালে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X