গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। ছবি : কালবেলা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। ছবি : কালবেলা

চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, নদীতে ঝড়ো ও দমকা হাওয়া থাকায় দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বৈরী আবহাওয়ায় চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ছোট-বড় ১২টি ফেরি চলছে। এদিকে বৈরি আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন বলেন, সকালে হঠাৎ ঝড়ো হাওয়া ও পদ্মা নদী উত্তাল থাকার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই যাত্রীদের ভোগান্তি দেখা দেয়। অনেকে ঘাটে এসে অপেক্ষায় থাকতে বাধ্য হন। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১০

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১১

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১২

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৩

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৪

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৫

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৬

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৭

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৮

গন্তব্য

১৯

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

২০
X