হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধ নৌযান চলাচল, অনিশ্চয়তায় দুশতাধিক ভর্তি পরীক্ষার্থী

নৌ ঘাটে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভিড়। ছবি : কালবেলা
নৌ ঘাটে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভিড়। ছবি : কালবেলা

নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। এরই মধ্যে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে দ্বীপটির নিম্নাঞ্চল।

শুক্রবার (৩০ মে) দুপুর পর্যন্ত বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এর আগে গত মঙ্গলবার সকাল থেকে বন্ধ করা হয় এ নৌযান চলাচল।

এদিকে আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে সারা দেশে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছে হাতিয়া থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী।

জানা গেছে, সারা দেশের মতো শনিবার বেলা ১১টা থেকে কয়েকটি কলেজে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সড়ক পথে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারলেও হাতিয়ার শিক্ষার্থীদের যাওয়ার একমাত্র মাধ্যম নৌপথ।

সকাল থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বৃষ্টি উপেক্ষা করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাতিয়ার নলচিরা ঘাটে জড়ো হয়েছেন। তারা বলছেন, নলচিরা ঘাট থেকে চেয়ারম্যানঘাট হয়ে তাদের জেলা সদরে যেতে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে তাদের শিক্ষা জীবনের একটি বছর নষ্ট হয়ে যাবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়েছেন হয় পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, না হয় যে কোনো উপায়ে তাদের নদী পারাপারের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে করে তারা নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন কালবেলাকে বলেন, আজ দুপুরে যে জোয়ার এসেছিল সেটি অনেকটা স্বাভাবিক ছিল। বৃষ্টি ও বাতাস অনেকটা কমে গেছে। যদি এভাবে থাকে, তাহলে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এবং সাগরের ঢেউ কমে যাবে। আমরা আশা করি, আজ সন্ধ্যা বা আগামীকাল শনিবার ভোর থেকে নৌযান চলাচল স্বাভাবিক করা যাবে। যেহেতু পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে, আশা করছি তার আগে পরীক্ষার্থীরা তাদের স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে যেতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X